ঢাকায় দেশবরেণ্য ওলামায়ে কেরাম, মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষাবিদদের অংশগ্রহণ
ইসলামী শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা, উন্নয়নের সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের আলোচনা সভা।
আগামী শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হাবিবুর রশিদ হাবিব, এমপি। এ ছাড়া উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, এমপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকার কথা রয়েছে ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদ উল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহিবুল্লাহ বাকী আন নদভী, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল বাশার তালুকদার এবং পলিটিক্যাল স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি এজাজ আহমেদ, পিপিএমের।
এ ছাড়া প্রশাসনিক, রাজনৈতিক, ধর্মীয় ও শিক্ষা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত থাকবেন পাহাড়ি টি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএমএন ইসলাম মনির, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. আবুল মনসুর, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি উস্তাজুল হুফ্ফাজ শায়খুল কুররা হাফেজ মাওলানা ক্বারী আব্দুল হক, মারকাযুত তারবীয়াহ বাংলাদেশের পরিচালক মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, জামিয়া নেজামিয়া দারুল উলুম বেতুয়া, সিরাজগঞ্জের পরিচালক মাওলানা আব্দুল বাসেত খান এবং জামিয়াতুল মানহাল আল কওমিয়া, উত্তরার পরিচালক মুফতি কেফায়েতুল্লাহ আযহারী।
আরও উপস্থিত থাকবেন ইসলামি আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দ্বীনিয়াত বাংলাদেশের পরিচালক মুফতি সালমান আহমাদ, খতিব, আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার এবং সাইফুরসের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুর রহমান খানসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় দেশের ইসলামী শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থার বিকাশ, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় ও দিকনির্দেশনা তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, এ আলোচনা দেশের ইসলামী শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট মহলের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদারে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের মিডিয়া সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন হাবিবুল্লাহ রায়হান।

