ঢাকা, বাংলাদেশ
শিরোনাম

আজকের কথা

বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্বার্থকে প্রধান্য দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
মাহদী আমিন
মাহদী আমিনপ্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র
বৈশ্বিক নানা কারণে দেশে জ্বালানির মূল্য বাড়ানো হয়েছে। তবে সাধারণ মানুষের ওপর যাতে অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকারের দৃষ্টি রয়েছে। বাসভাড়া নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা নেবে।
ডা. জাহেদ উর রহমান
ডা. জাহেদ উর রহমানপ্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
যদি জনগণের জন্য ভালোবাসা থাকে, তবে সংকটকালে এই সাড়ে ৪০০ গাড়ির জ্বালানি কেন অপচয় করা হলো? এই জ্বালানি তো জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যেত।
অ্যাড. রুহুল কবির রিজভী
অ্যাড. রুহুল কবির রিজভীভারপ্রাপ্ত মহাসচিব, বিএনপি
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যমূল্যে তেমন প্রভাব পড়বে না বলে মনে করছি। অসাধু ব্যবসায়ীরা যাতে এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেজন্য কঠোর মনিটরিং করা হবে।
খন্দকার আব্দুল মুক্তাদির
খন্দকার আব্দুল মুক্তাদিরবাণিজ্যমন্ত্রী
তারেক রহমানের জায়গায় অন্য কেউ থাকলে তেল ৭০০ টাকা লিটার হতো। উনি কিন্তু তেলের দাম বাড়াতেই চায় নাই। দেশের মানুষ চেয়েছে যে তেলের দাম বাড়ুক।
রবিউল ইসলাম নয়ন
রবিউল ইসলাম নয়নযুগ্ম সাধারণ সম্পাদক, যুবদল
জুলাই সনদ ইস্যুতে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা বলছে, সংখ্যাধিক্যের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে বিএনপি, এটি সম্পূর্ণ ভুল। নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ বাস্তবায়ন হবে।
সালাহউদ্দিন আহমদ
সালাহউদ্দিন আহমদস্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের এত মেধাবী চিকিৎসক থাকা সত্ত্বেও
কেন রোগীদের ভারত, থাইল্যান্ড কিংবা
অন্য কোনো দেশে গিয়ে বিপুল পরিমাণ
বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হবে?
সরদার মোঃ সাখাওয়াত হোসেন
সরদার মোঃ সাখাওয়াত হোসেন— স্বাস্থ্য মন্ত্রী
পুলিশের প্রশংসা করতে পারি,
তারা ১২ ঘণ্টার মধ্যে আসামি গ্রে'প্তার
করতে পেরেছে। রামিসার মতোই
অভিযুক্ত হ'ত্যার বি'চার দ্রুততম
সময়ে করা হবে।
সালাহউদ্দিন আহমেদ
সালাহউদ্দিন আহমেদ— স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচনের আগে বিএনপি এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও দেশে সেই কর্মসংস্থান হয়নি। বরং সিএনজি স্টেশন, বাসস্ট্যান্ড ও হাট-বাজারে চাঁদাবাজি নিশ্চিত হয়েছে।
হাসনাত আব্দুল্লাহ
হাসনাত আব্দুল্লাহদক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, এনসিপি
মাগুরার প্রশাসনের বিভিন্ন কাজকর্মে দেখতে পাচ্ছি, বিএনপির নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগ ও জামায়াত-শিবিরের কর্মীদের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।
রবিউল ইসলাম নয়ন
রবিউল ইসলাম নয়নযুবদল নেতা
লক্ষ-কোটি জনতা আবার রাজপথে বেরিয়ে এসে নতুন করে বলবে, শেখ হাসিনা তুমি বিদায় হয়েছ, তোমার পথে তারেক রহমান রওয়ানা দিয়েছে। তারেক তুমি কবে যাবে, বাংলাদেশ মুক্তি পাবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
লংমার্চ থেকে বিরত থাকেন। জনতার কাতারে আসেন। মসজিদে বসে বয়ান করবেন, রাজনীতি করবেন—ওই দিন শেষ। ফিল্ডে কাজ, বাস্তবে কাজ, মাঠে কাজ করতে হবে।
মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি
মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানিপানিসম্পদ মন্ত্রী
বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে এবং ফিরতে পারেন। সংবিধানে এ অধিকার স্পষ্টভাবে দেওয়া রয়েছে। তবে দেশে ফেরার পর সরকারের পদক্ষেপ কী হবে, তা সরকারই নির্ধারণ করবে।
রুমিন ফারহানা
রুমিন ফারহানাসতন্ত্র সংসদ সদস্য
“শুক্র ও শনি, এই দুই দিন আমাকে এলাকায় যেতে হয়। এলাকার মানুষের প্রতি আমার দায়িত্ব আছে। এই দুই দিন বাদ দিয়ে খোলার যেকোনো দিন বলবেন, আমি অবশ্যই যাব। আপনাদের কথা শুনব।”
ইয়াসের খান চৌধুরী
ইয়াসের খান চৌধুরীতথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
অপরাধীকে সাজা দেওয়ার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার সামাজিক কারণগুলোও বিশ্লেষণ করতে হবে। অপরাধের উৎসে সমাধান নিশ্চিত করা গেলে সমাজে অপরাধের হার কার্যকরভাবে কমানো সম্ভব।
সালাহউদ্দিন আহমদ
সালাহউদ্দিন আহমদস্বরাষ্ট্রমন্ত্রী
কেউ যদি আমাকে বলে, ১০ বছর জেল খাটবে, নাকি আরামে দেশের বাইরে গিয়ে জীবন কাটাবে; আমি নির্দ্বিধায় ১০ বছর জেল খাটাকেই বেছে নেব। এক টাকা যদি দেশের বাইরে পাওয়া যায়, আমি ওই দিনই রাজনীতি ছেড়ে দেব।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ামুখপাত্র, জাতীয় নাগরিক পার্টি