কুমিল্লায় ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তুহিনের পর আনাছ নামে আরও একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে, তুহিনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই আনাছকে আটক করা হয়েছে। খোলা কাগজ অনলাইন

সহকারী পুলিশ সুপার (কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানিয়েছেন, হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে প্রথমে তুহিনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের পর আনাছের নাম সামনে আসে। পরে তাকেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

এর আগে শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সানন্দা এলাকার একটি টিলা থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। 

অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান। হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত, তা জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযানও চলছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।