যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না বলে জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের শর্তগুলো বাস্তবায়ন হলেই কেবল গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় খোলার বিষয়ে অগ্রগতি হবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে গালিবাফ বলেন, তেহরান আলোচনার পথ পুরোপুরি বন্ধ করেনি। তবে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার বাস্তবায়ন ছাড়া নতুন কোনো সমঝোতা বা হরমুজ প্রণালি চালুর বিষয়ে সিদ্ধান্ত হবে না।
হরমুজ প্রণালি দিয়ে বিশ্ববাজারের জ্বালানি তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের বড় অংশ পরিবহন হয়। এ পথ বন্ধ বা সীমিত থাকায় আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

