জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেফতারকৃত মামা ওবায়দুর রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ডিবি পুলিশ। তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে সোমবার (২৮ সেপ্টেম্বর) মামা ওবায়দুরের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আগামীকাল (২৯ সেপ্টেম্বর) রিমান্ড আবেদন বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।