মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী জানান, মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেবে সরকার।
শ্রমিক আন্দোলন এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে রূপ নিয়েছে: অতিরিক্ত পুলিশ কমিশনার
জনজীবন বিপর্যস্ত করা এবং একটি ভীতিপ্রদ পরিস্থিতি তৈরি করাই এদের মূল উদ্দেশ্য। আগের মতো ফ্যাসিস্ট শক্তিগুলো আবারও পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে।
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য সরকারের।
হরমুজের বিকল্প পথে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি যুদ্ধের আগের পর্যায়ে ফিরেছে
জাহাজ চলাচল ও পণ্য পরিবহনবিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৮ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুট দিয়ে দৈনিক গড়ে ২ কোটি ৪৫ লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি হয়েছে। এর মধ্যে হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত তেল এবং অঞ্চলটির বিকল্প পথ ব্যবহার করে পাঠানো চালানও রয়েছে। গত ২২ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে, অর্থাৎ ইরান যুদ্ধ শুরুর ঠিক আগে, এই রপ্তানির পরিমাণ ছিল দৈনিক ২ কোটি ৪৪ লাখ ব্যারেল। যুদ্ধ শুরুর আগে-পরের এই হিসাবটিতে ইরানের তেল রপ্তানি অন্তর্ভুক্ত করা হয়নি।
পুলিশের ওপর হামলা হলেও অপরাধীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
অপরাধীদের ধরতে গিয়ে পুলিশ আক্রমণের শিকার হলেও তাদের গ্রেপ্তারে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। অপরাধীদের রক্ষায় কেউ সহায়তা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
উচ্চ বেতনের লোভে রাশিয়ায় পাড়ি, যুদ্ধের ফাঁদে ২০ বাংলাদেশির মৃত্যু
ভুক্তভোগীরা রাশিয়ায় পৌঁছানোর পর তাদেরকে জোর করে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়। প্রশিক্ষণ শেষে তাদেরকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সম্মুখসারিতে পাঠানো হতো। মূলত প্রতিপক্ষের অবস্থান শনাক্তে যুদ্ধের ময়দানে শিকার হিসেবে পাঠানো হতো তাদের। এরপর তাদের উপর প্রতিপক্ষ ড্রোন হামলা করলে হামলাকারীদের আবস্থান ও দূরত্ব শনাক্তের জন্যই তাদের শিকার হিসেবে পাঠানো হতো।
দিল্লিতে আওয়ামী লীগ, দেশে ষড়যন্ত্র করছে জামায়াত: রাশেদ খান
জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের ১৯৯৬ সালের বন্ধুত্ব আমরা দেখেছি। ১৯৮৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী এরশাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশের জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করেছিল।
দেশের বাজারে গরুর মাংসের দাম প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে জীবন্ত গরু ও প্যাকেটজাত হালাল মাংস আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন মো. মাহমুদুল হাসান মামুন নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রোববার (১১ অক্টোবর) জনস্বার্থে পাঠানো ওই নোটিশে গরুর মাংসের বাজারমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানির সুযোগ সৃষ্টির পাশাপাশি শুল্ক যৌক্তিকীকরণের দাবি জানানো হয়েছে।
বিএনপি এখন পারলে যেন পুরো বাংলাদেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম
‘গত সপ্তাহেই রাড্ডা ক্লিনিকে বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্যের ইন্ধনে ভাঙচুর ও লুটপাট চালানো হলো। প্রতিটি দখল, লুটপাট, হামলা ও মব সুপরিকল্পিত ও সুসংগঠিত। পাশাপাশি এইসব ঘটনায় পুলিশ ও বিচার বিভাগ নির্লিপ্ত থেকে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে। সতেরো বছর ধরে ক্ষুধার্ত বিএনপি এখন পারলে যেন পুরো বাংলাদেশকেই গিলে ফেলে!’
প্রিজনভ্যান থেকে আসামি পালানোয় দুই পুলিশসহ তিন আসামির ৪ দিনের রিমান্ড
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’ ওরফে রাজাকে প্রিজনভ্যান থেকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার দুই পুলিশসহ তিন আসামিকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।