গ্রেপ্তার চার নেতার নিঃশর্ত মুক্তি এবং ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা।
মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
বাজারে মাল্টার দাম ‘অস্বাভাবিক’ বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধির সুযোগ দেওয়া হবে না। শনিবার (৩ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও বাজারমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি।
চলতি মাসে লঘুচাপ-ঘূর্ণিঝড়ের শঙ্কা, বিদায় নিতে পারে বর্ষা
চলতি মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি ঘনীভূত হয়ে নিম্নচাপ বা প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এ মাসের প্রথমার্ধেই দেশ থেকে বিদায় নিতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা।
বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ আবেদন করা যাবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত ১ অক্টোবর বৃহস্পতিবার এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে নির্ধারিত সময়ের মধ্যে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিল করতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।
বিমানকর্মীর শরীর তল্লাশি করে মিলল কোটি টাকার স্বর্ণের বার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীর দেহ তল্লাশি করে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। এ ঘটনায় বিমানের কর্মী ওবায়দুর রহমানকে আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক যাত্রীকেও আটক করা হয়।
সরকার ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণে দক্ষ যুব তৈরি করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
সরকার যুবসমাজকে ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ যুবসমাজ গড়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, এর ফলে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি হবে।
বিমানবন্দরে হয়রানি, লিখিত অভিযোগ জামায়াতের চার এমপির
ওমরা থেকে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়ে লিখিত অভিযোগ করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেনসহ জামায়াতে ইসলামীর চার এমপি।
বিএনপির সংরক্ষিত নারী আসনের ফেরদৌস আহমেদ মিষ্টি সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।